চাইলেই কিছু করা সম্ভব
প্রত্যেকের কিছু স্বপ্ন থাকে। আমিও এর ব্যতিক্রমী নই। হাজারো স্বপ্নের মধ্যে আমি বেঁচে আছি। জীবনে কি করতে চাই বা হতে চাই এটা নিয়ে আমি অনেক ভেবেছি। কিন্তু কখনো নির্ভুল উত্তর পাইনি। তবে আমি জানি আমার ভালোলাগা এবং ভালোবাসার বিষয়টি। কিন্তু, চাইলেই আমি সবকিছু পেতে পারিনা। প্রত্যেকের মাঝে হয়তো কিছু অপূর্ণতা রয়ে যায়। কিন্তু সেই অপুর্ণতার কথা ভেবে আমাদের হতাশ হওয়া উচিত নয়। হতদরিদ্র পরিবারে জন্ম নিয়েছি বলে টাকা উপার্জন আমার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। সবাই বিখ্যাত হয়ে যাবে এমন কিন্তু না। তবে চেষ্টা করাতে কোন দোষ নেই। জীবন চলে যাবে তার প্রকৃতির নিয়মের কিন্তু আমরা চাইলেই একে রঙিন করে গড়ে তুলতে পারি।
Bad effects of using mobile phone too much অতিরিক্ত মোবাইল ফোন ব্যবহারে রয়েছে নানা ক্ষতিকর দিক। মুঠোফোন অতিরিক্ত ব্যবহার করলে কি ধরণের ক্ষতির সম্মুখীন হতে পারি সে সম্পর্কে আজ জানব। দৃষ্টিশক্তিজনিত সমস্যা যুক্তরাজ্যের চক্ষুবিজ্ঞানীরা সতর্ক করে জানিয়েছেন, মুঠোফোন অতিরিক্ত ব্যবহারে দৃষ্টি বৈকল্য সৃষ্টি হতে পারে। এতে করে মায়োপিয়া বা ক্ষীণ দৃষ্টির সমস্যা দেখা দিতে পারে। মুঠোফোন ব্যবহারকারীরা সাধারণত চোখ থেকে ৩০ সেন্টিমিটার দূরত্বে রেখে তা ব্যবহার করে। অনেকের ক্ষেত্রে এ দূরত্ব মাত্র ১৮ সেন্টিমিটার। চোখের খুব কাছে রেখে অতিরিক্ত সময় ধরে স্মার্টফোন ব্যবহার করলে জিনগত সমস্যা দেখা দিতে পারে। যা ক্ষীণদৃষ্টি সৃষ্টির জন্য ভুমিকা রাখতে সক্ষম। কানে কম শোনা মুঠোফোন ব্যবহারে কানের সমস্যা তৈরির বিষয়টি অভ্যাসের উপর নির্ভর করে। হেডফোন ব্যবহার করে দীর্ঘ সময় উচ্চ শব্দে গান শোনলে অন্তকর্ণের কোষগুলোর উপর প্রভাব পড়ে এবং মস্তিষ্কে অস্বাভাবিক আচরণ করে। এক সময় বধির হয়ে যাওয়ার আশঙ্কা থাকে। কমে যেতে পারে শু...
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন