নিজেকে কত রকম ভাবেই না সাজাতে ব্যস্ত থাকি। ক্রীম, পারফিউ এরকম কয়েক ডজন জিনিস লাগে নিজেকে সাজাতে। প্রয়োজন দামি পোষাক, ব্রান্ডের ঘড়ি, জুতা এবং সুন্দর হেয়ার স্টাইল। মুঠোফোন টাও হওয়া চাই 11pro মডেলের। এবং আরেকটু আপার লেভেলে থাকলে দামি বাইক এবং কারের প্রয়োজন। প্রয়োজন বিলাশ বহুল ফ্ল্যাট। আমরা নিজেকে যত পরিপাটি করে সাজাতে চাই এর সবকিছু কিন্তু বাহ্যিক বিষয়। যেটার মুল্য অতি তুচ্ছ এবং যার কোন প্রকৃত সৌন্দর্য নেই। এবং এর পরিণাম ভয়াবহ হতে পারে৷ কিন্তু, আমাদের অভ্যন্তরীণ যে সৌন্দর্য থাকে সেটাকে সুন্দর করার চেষ্টা করা উচিত। আমাদের অভ্যন্তরীণ সৌন্দর্য হলো আমাদের চরিত্র। চরিত্র সুন্দর করার জন্য আমাদের টাকা-পয়সা, ধন-সম্পদ কোন কিছুর প্রয়োজন হয়না। শুধু প্রয়োজন আমাদের সদিচ্ছার। তাই প্রতিযোগিতা হোক প্রকৃত সৌন্দর্য নিয়ে।
Bad effects of using mobile phone too much অতিরিক্ত মোবাইল ফোন ব্যবহারে রয়েছে নানা ক্ষতিকর দিক। মুঠোফোন অতিরিক্ত ব্যবহার করলে কি ধরণের ক্ষতির সম্মুখীন হতে পারি সে সম্পর্কে আজ জানব। দৃষ্টিশক্তিজনিত সমস্যা যুক্তরাজ্যের চক্ষুবিজ্ঞানীরা সতর্ক করে জানিয়েছেন, মুঠোফোন অতিরিক্ত ব্যবহারে দৃষ্টি বৈকল্য সৃষ্টি হতে পারে। এতে করে মায়োপিয়া বা ক্ষীণ দৃষ্টির সমস্যা দেখা দিতে পারে। মুঠোফোন ব্যবহারকারীরা সাধারণত চোখ থেকে ৩০ সেন্টিমিটার দূরত্বে রেখে তা ব্যবহার করে। অনেকের ক্ষেত্রে এ দূরত্ব মাত্র ১৮ সেন্টিমিটার। চোখের খুব কাছে রেখে অতিরিক্ত সময় ধরে স্মার্টফোন ব্যবহার করলে জিনগত সমস্যা দেখা দিতে পারে। যা ক্ষীণদৃষ্টি সৃষ্টির জন্য ভুমিকা রাখতে সক্ষম। কানে কম শোনা মুঠোফোন ব্যবহারে কানের সমস্যা তৈরির বিষয়টি অভ্যাসের উপর নির্ভর করে। হেডফোন ব্যবহার করে দীর্ঘ সময় উচ্চ শব্দে গান শোনলে অন্তকর্ণের কোষগুলোর উপর প্রভাব পড়ে এবং মস্তিষ্কে অস্বাভাবিক আচরণ করে। এক সময় বধির হয়ে যাওয়ার আশঙ্কা থাকে। কমে যেতে পারে শু...
মন্তব্যসমূহ
একটি মন্তব্য পোস্ট করুন